করোনা শনাক্তের হার ৯.৮১ শতাংশ

২১ জুলাই ২০২২, ০৪:৩৪ PM
করোনা শনাক্তের হার ৯.৮১ শতাংশ

করোনা শনাক্তের হার ৯.৮১ শতাংশ © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত দেশে গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৫৬ জনে। বৃহস্পতিবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মধ্যে ৮৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৭৯ জনে। শনাক্তের হার ৯.৮১%।

এর আগে গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু। এদিন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জন।

২৪ ঘণ্টায় ৮ হাজার ৯৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

ক্রিকেট বোর্ডের ১৭ বছরের দুর্নীতির তদন্তের ঘোষণা ক্রীড়া প্…
  • ১৪ জুন ২০২৬
হাত কেটে ফেলেও বাঁচানো গেল না ইরাজকে, ১০ দিনেই নিভে গেল প্র…
  • ১৪ জুন ২০২৬
বিশ্বকাপ না জিতেও মিশরের জার্সিতে সাত তারকা, পরিবর্তন করতে …
  • ১৪ জুন ২০২৬
নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক ব…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিলের ম্যাচ ঘিরে জবি ক্যাম্পাসজুড়ে তুমুল উন্মাদনা
  • ১৩ জুন ২০২৬
নাঈমকে থানার ওসি — ‘চোখ নিচে নামিয়ে কথা বল’
  • ১৩ জুন ২০২৬
×