১-এ নামল করোনায় মৃত্যু, বাড়ল শনাক্ত

২০ জুলাই ২০২২, ০৬:০২ PM
করোনায় মৃত্যু কমেছে

করোনায় মৃত্যু কমেছে © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৫০ জনে। বুধবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জনে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) করোনা আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়। এদিন নতুন শনাক্তের সংখ্যা ছিল ৮৭৯ জন।

আরও পড়ুন: বিরল ব্লাড গ্রুপ, বিশ্বে মাত্র ১০ জনের শরীরে রয়েছে এই রক্ত

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।

২৪ ঘণ্টায় ৯৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬