২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিগুণের বেশি করোনায় মৃত্যু

১৬ জুলাই ২০২২, ০৪:৩৪ PM
২৪ ঘণ্টার ব্যবধানে দিগুণের বেশি করোনায় মৃত্যু

২৪ ঘণ্টার ব্যবধানে দিগুণের বেশি করোনায় মৃত্যু © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৩০ জনে। শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে ১ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জনে।

এর আগে, গতকাল শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়। এদিন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৫১ জন।

আরও পড়ুন: করোনার নতুন ঢেউ আসছে, ডব্লিউএইচওর সতর্কবার্তা

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন।

২৪ ঘণ্টায় ৭ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬