করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়ে হাজার ছাড়াল

১৩ জুলাই ২০২২, ০৫:৪১ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © সংগৃহীত

নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় পাঁচ দিন পর দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা আবার হাজারের ঘর ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করে ১০২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৫ জনের।  

আগের দিন মঙ্গলবার ৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করে ৬৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সারা দেশে ৩ জনের মৃত্যুর খবর এসেছিল।

সবশেষ গত ৮ জুলাই ১ হাজার ৬১১ জন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই ঈদের ছুটির কারণে নমুনা পরীক্ষা কমে যায়। সেই সঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও নেমে আসে হাজারের নিচে।

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ৭ ‍জুলাই ১০ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭৯০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর ঈদের পরদিন নমুনা পরীক্ষা চার হাজারের নিচে নেমে গিয়েছিল।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৩ দশমিক ৭৯ শতাংশ, আগের দিন এই হার ১৩ দশমিক ৭৮ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২১৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ১৫৫৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১৭ হাজার ৪১৯ জন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬