শনাক্ত কমলেও করোনায় মৃত্যু বেড়েছে

১১ জুলাই ২০২২, ০৫:৩৪ PM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৫২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসময় নমুনা পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ১৩.১৮ শতাংশ।

আজ সোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগের দিন রোববার ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করে ৮১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সারা দেশে ২ জনের মৃত্যুর খবর এসেছিল।

আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করে ৫২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩ জনের।

আগের দিন ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করে ৮১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, সারা দেশে ২ জনের মৃত্যুর খবর এসেছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২০৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ১১০৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬