করোনায় কমেছে মৃত্যু, শনাক্ত প্রায় ২ হাজার

০৫ জুলাই ২০২২, ০৪:৪৪ PM
করোনা ভাইরাস

করোনা ভাইরাস © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১৬.৭৪ শতাংশ। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৮১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ৭ জন মারা গেছেন তাদের সবাই পুরুষ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৬২৭ জন ঢাকা বিভাগের, ৪২ জন ময়মনসিংহ বিভাগের, ১৩৬ জন চট্টগ্রাম বিভাগের, ৪৭ জন রাজশাহী বিভাগের, ১৮ জন রংপুর বিভাগের, ৩৭ জন খুলনা বিভাগের, ৭২ জন বরিশাল বিভাগের ও ১৯ জন সিলেট বিভাগের।

আরও পড়ুন: বাবা কুলি, মা ঝি! বুয়েটে চান্স পেলেন ছেলে

এর আগের ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছিল এবং ২ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬.৫১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৯৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।

ট্যাগ: করোনা
উত্তরা ইউনিভার্সিটিতে ‘ইউইউ এইচআর সামিট ২০২৬’ অনুষ্ঠিত
  • ২১ মে ২০২৬
ছাত্রদল নেতা সুজাউদ্দিন না ফেরার দেশে
  • ২১ মে ২০২৬
যমুনা নদীতে নৌকা ডুবে ১০ জন নিখোঁজ
  • ২১ মে ২০২৬
এসএসসিতে ভুলে ভরা প্রশ্ন, অটো নম্বর পাচ্ছেন পরীক্ষার্থীরা?
  • ২১ মে ২০২৬
এক দেশের সন্তান, অন্য দেশের বিশ্বচ্যাম্পিয়ন—ইতিহাস গড়া ২২ ফ…
  • ২১ মে ২০২৬
কাল থেকে লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081