মার্চের পর একদিনে ৪ মৃত্যু, শনাক্ত ২ হাজারের উপরেই

৩০ জুন ২০২২, ০৪:১৯ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন © ফাইল ছবি

দেশে গত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন  ২ হাজার ১৮৩ জনের। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫। এই সময় নতুন করে কারো ৪ জনের মৃত্যু হয়েছে। এ মহামারীতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১৪৯।

বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৯০ জন, তাদের নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন।

এর আগে গত মঙ্গলবার (২৮ জুন) ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু এবং ২ হাজার ৮৭ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওইদিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪৭ শতাংশ। ২৭ জুন দুজনের মৃত্যু এবং ২ হাজার ১০১ জন নতুন রোগী শনাক্ত হয়। ওইদিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২০ শতাংশ। এছাড়া ২৬ জুন দুজনের মৃত্যু ও এক হাজার ৬৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। আর ২৫ জুন করোনায় মারা যান তিনজন এবং শনাক্ত হয় এক হাজার ২৮০ জন রোগী।

উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল …
  • ০১ আগস্ট ২০২৬
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
  • ০১ আগস্ট ২০২৬
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’—ইস্ট ওয়েস্ট ইউনিভার্স…
  • ০১ আগস্ট ২০২৬
চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬
আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছ…
  • ০১ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ০১ আগস্ট ২০২৬