করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার শীর্ষে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার সহযোগিতায় করোনা নিয়ন্ত্রণে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছি। এ সফলতার দা‌বিদার সবাই। এর পেছনে অনেকে নিরলসভাবে কাজ করেছেন, এখনও করছেন।

তিনি বলেন, বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে একদিনে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা দিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাত বিশ্বে রেকর্ড স্থাপন করেছে। এদিন আমাদের এক কোটি ডোজ করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু দিন শেষে আমরা ১ কোটি ১১ লাখ প্রথম ডোজ এবং আরো ৯ লাখ টিকার ২য় ডোজ দিতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন: হাজারের নিচে নেমেছে করোনা শনাক্ত

মন্ত্রী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট প্রায় শতভাগ পূরণ করতে পেরেছি। সাধারণ মানু‌ষের আগ্রহের কার‌ণে টিকা কর্মসূচির সময়সীমা আরো দুদিন বাড়ানো হয়েছে।

জাহিদ মালেক বলেন, দেশে এখন পর্যন্ত সর্ব‌মোট ২০ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর ম‌ধ্যে প্রথম ডোজ দেওয়া হ‌য়ে‌ছে ১২ কো‌টির বে‌শি এবং দ্বিতীয় ডোজ ৮ কো‌টি বে‌শি মানুষ‌কে দেওয়া হ‌য়ে‌ছে।

যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬
মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?
  • ০১ আগস্ট ২০২৬