দেশে করোনাভারাসে মৃত্যু ছাড়ালো ২৯ হাজার

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৪ PM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ২৯৮ জনের। ওই দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ।

২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৪৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ।

আরও পড়ুন: মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এর ফলে করোনা থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৩ জন করে, রংপুর বিভাগে ২ জন এবং খুলনা ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ

আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন জামায়াতের এমপি আমির হামজা
  • ১৪ জুন ২০২৬
ঢাবিতে ৬৪ জন আবেদন করলে একজন চান্স পায়, প্রাথমিকে এমন চাই …
  • ১৪ জুন ২০২৬
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দ…
  • ১৪ জুন ২০২৬
তুরস্ককে হারাল অস্ট্রেলিয়া, অভিষেকেই গোল ‘শরণার্থী’ ইরানকুন…
  • ১৪ জুন ২০২৬
নেশাগ্রস্ত অবস্থায় রামিসার সঙ্গে ভুল করেছি, ক্ষমা চাই: আদাল…
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিলের প্রথমার্ধের পারফরম্যান্সে বিরক্ত ডানিলো, বললেন—‘আ…
  • ১৪ জুন ২০২৬
×