করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৭ PM
১ হাজারের নেমে এসেছে করোনা শনাক্ত

১ হাজারের নেমে এসেছে করোনা শনাক্ত © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জনে। রবিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৮৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জনে। শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ।

এর আগে, গতকাল শনিবার করোনায় ১৩ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হয়েছিল ২ হাজার ১৫০ জন। শনাক্তের হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।

আরও পড়ুন: টুথপেস্টের নিচে থাকা রঙের অর্থ কী?

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।

২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪১১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৪০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৪ শতাংশ।

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে: তথ্য ও সম্প্রচা…
  • ০১ আগস্ট ২০২৬
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরালের …
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রশাসনের নিয়োগ-সিন্ডিকেট ভেঙে দিন
  • ০১ আগস্ট ২০২৬
লুডু খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত,…
  • ০১ আগস্ট ২০২৬
জুলাইয়ের গ্রাফিতি পতিত সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন কর…
  • ০১ আগস্ট ২০২৬