টুথপেস্টের নিচে থাকা রঙের অর্থ কী?

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৯ PM
টুথপেস্টের টিউব

টুথপেস্টের টিউব © প্রতীকী ছবি

টুথপেস্টের টিউবের নিচের দিকে বিভিন্ন রঙ দেয়া থাকে। এই সব রঙের কি অর্থ তা নিয়ে কিন্তু নানা রকম প্রচার রয়েছে। এক এক ধরনের টুথপেস্টে এক এক রকম দাগ দেওয়া থাকে। এমন রং নিরর্থক নয় দাবি করে এর ব্যাখ্যাও দেওয়া হয়।

অনেকে মনে করেন, টিউবের নিচে ছোট আকারে লাল, কালো, নীল বা সবুজ রঙের যে দাগ থাকে, সেটা টুথপেস্টের গুণমান আলাদা করে বোঝায়। অনেকের ধারণা, পেস্ট তৈরিতে যেসব উপাদান ব্যবহার হয় তার নির্দেশক এসব ভিন্ন ভিন্ন রঙ।

আরও পড়ুন: হজমশক্তি বাড়ানোর ৫ উপায়

টুথপেস্ট প্রস্তুতকারী সংস্থা কলগেট তাদের ওয়েবসাইটে এই বিষয়ে জানিয়েছে, রঙ নিয়ে যে প্রচার করা হয়, তা আসলে ঠিক নয়। কোনো সংস্থা টুথপেস্টের উপকরণ বোঝাতে ওই রঙ রাখে না। এটা মূলত রাখা হয় উৎপাদন সংক্রান্ত কারণে। টিউব তৈরির সময়ে টুথপেস্ট রাখার জায়গা কোথায় শেষ, তা চিহ্নিত করতেই বিভিন্ন রঙের ব্যবহার করা হয়। ওই রঙ দেখেই যন্ত্র বুঝতে পারে টিউবের কোন জায়গা সিল করতে হবে।

সংস্থাটি আরও জানায়, কোনো টুথপেস্ট তৈরিতে প্রাকৃতিক বা রাসায়নিক উপাদান আলাদা আলাদা করে ব্যবহার করা হয় না। মনে রাখা দরকার সব প্রাকৃতিক উপাদানও আসলে রাসায়নিক। কিন্তু কোন কোন উপকরণে তৈরি টুথপেস্ট ব্যবহার করা হচ্ছে তা অবশ্য গ্রাহকের জানার উপায় রয়েছে। সেটা ছাপা থাকে টিউবের গায়ে কিংবা টিউবের বাক্সে।

সূত্র: আনন্দবাজার

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে: তথ্য ও সম্প্রচা…
  • ০১ আগস্ট ২০২৬
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরালের …
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রশাসনের নিয়োগ-সিন্ডিকেট ভেঙে দিন
  • ০১ আগস্ট ২০২৬
লুডু খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত,…
  • ০১ আগস্ট ২০২৬
জুলাইয়ের গ্রাফিতি পতিত সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন কর…
  • ০১ আগস্ট ২০২৬