করোনায় মৃত্যু ২৮, শনাক্ত ৪৮৩৮

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৯ PM
করেনা ভাইরাস

করেনা ভাইরাস © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না জিপিএ-৫ পাওয়া দেড় লাখ শিক্ষার্থীর

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫০৩টি নমুনা সংগ্রহ এবং ৩২ হাজার ৫৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৯৮টিতে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৮৫ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়। সেদিন থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৮৫৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: …
  • ১৪ জুন ২০২৬
বিএমইউ’র সিন্ডিকেট সদস্য হলেন তিন সংসদ সদস্য
  • ১৪ জুন ২০২৬
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ
  • ১৪ জুন ২০২৬
৬৭০টি নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের
  • ১৪ জুন ২০২৬
নড়বড়ে শুরুর পর বড় সংগ্রহের পথে বাংলাদেশ 
  • ১৪ জুন ২০২৬
গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে, অভিযোগ …
  • ১৪ জুন ২০২৬
×