দেশে ১৮৭ জনের ওমিক্রন শনাক্ত

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৭ PM
ওমিক্রন

ওমিক্রন © টিডিসি ফটো

দেশে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৭ জনে পৌঁছেছে। সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) আরো ৮১ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা জানিয়েছে।

সর্বশেষ শনাক্তগুলো প্রাভা হেলথের ল্যাবে পরীক্ষা করা হয়েছে, পরবর্তীতে সেগুলোকে বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবে জমা দেয়া হয়।

বাংলাদেশে গত বছরের ১১ ডিসেম্বর সর্বপ্রথম বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া যায়। সে সময় তারা করোনা আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব না খেলেই ফিরে আসেন। করোনা মহামারির এই ধরনটিকে সবচেয়ে বেশি সংক্রামক বলে ধারণা করছে বিজ্ঞানীরা।

আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগে পদ না পেয়ে নেতাকে নিয়ে অশ্রাব্য ভাষায় দেয়াল লিখন

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক গত ২১ জানুয়ারি জানান, বাংলাদেশে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশনের ফলে ধীরে ধীরে এটি ডেল্টার জায়গা নিয়েছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে। রবিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ৪, সিলেটে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬