করোনায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ৯০৫২

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৪ PM
করোনা

করোনা © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৫২৪ জন।

একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৩ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জন। ওইদিন শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছরের শেষ দিকে সংক্রমণ কিছুটা কমলেও গত বছরের এপ্রিল থেকে জুন-জুলাই পর্যন্ত করোনার ডেল্টা ধরন ব্যাপক আকার ধারণ করে। বছরের শেষ কয়েক মাস পরিস্থিতি কিছুটা শিথিল থাকলেও এ বছরের শুরু থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টসহ করোনার বিস্তার আবারও বাড়তে শুরু করে।

 

ট্যাগ: করোনা
জুলাইয়ের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ফ্রি স্কুল ড্রে…
  • ১৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩…
  • ১৪ জুন ২০২৬
এমফিল-পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়াল জাতীয় ব…
  • ১৪ জুন ২০২৬
স্থায়ী জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা 
  • ১৪ জুন ২০২৬
বাকৃবির সঙ্গে গবেষণা সহযোগিতা বাড়াতে ফ্রান্সের ইউনিভার্সিটি…
  • ১৪ জুন ২০২৬
বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ, চুক্তি করতে হবে অন্য …
  • ১৪ জুন ২০২৬
×