করোনা শনাক্ত কমে ২৫ দশমিক ৮৬ শতাংশ

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৩ PM
করোনা

করোনা © সংগৃহীত ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৯৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১২ হাজার ১৯৩ জন; শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশ।

আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

আরও পড়ুন: মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, দুই সন্তানের জনকের বিরুদ্ধে মামলা 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। ২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে।

জুলাইয়ের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ফ্রি স্কুল ড্রে…
  • ১৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩…
  • ১৪ জুন ২০২৬
এমফিল-পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়াল জাতীয় ব…
  • ১৪ জুন ২০২৬
স্থায়ী জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা 
  • ১৪ জুন ২০২৬
বাকৃবির সঙ্গে গবেষণা সহযোগিতা বাড়াতে ফ্রান্সের ইউনিভার্সিটি…
  • ১৪ জুন ২০২৬
বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ, চুক্তি করতে হবে অন্য …
  • ১৪ জুন ২০২৬
×