করোনা শনাক্তও বেড়েছে, হার ২৮.৩৩ শতাংশ

৩০ জানুয়ারি ২০২২, ০৪:৫৭ PM
করোনা শনাক্তও বেড়েছে, হার ২৮.৩৩ শতাংশ

করোনা শনাক্তও বেড়েছে, হার ২৮.৩৩ শতাংশ © ফাইল ছবি

দেশে করোনাভােইরাসে আক্রান্ত হয়ে গত গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। রবিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।

আরও পড়ুন: করোনায় মৃত্যু বেড়ে ৩৪, শনাক্ত ১২১৮৩

এর আগে, গতকাল শনিবার করোনা শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ৩৭৮ জন। আজ রবিবার এ সংখ্যাটা বেড়ে দাড়িয়েছে ১২ হাজার ১৮৩ জনে। তবে শনাক্ত বাড়লেও কমেছে শনাক্তের হার। শনিবার করোনা শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। তা আজ কমেছে হয়েছে ২৮ দশমিক ৩৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

আরও পড়ুন: সেপ্টেম্বরের পর একদিনে সর্বাধিক মৃত্যু

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৩ হাজার ২৬৬টি। পরীক্ষা করা হয় ৪৩ হাজার ৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২২ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৪, সিলেটে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

ভবন আর কলেজ বাড়ালেই স্বাস্থ্যখাতের সংকটের সমাধান হবে না
  • ০১ আগস্ট ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
  • ০১ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাল…
  • ০১ আগস্ট ২০২৬