স্ত্রীসহ করোনা আক্রান্ত প্রধান বিচারপতি, বিএসএমএমইউতে ভর্তি

২০ জানুয়ারি ২০২২, ১১:৫৫ AM
 প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী © ফাইল ফটো

সদ্য নিয়োগ পাওয়া নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গতকাল রাত বুধবার থেকে হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন প্রধান বিচারপতি। এর আগে মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ। তারা দুজনই সুস্থ আছেন। আজ দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে।

প্রধান বিচারপতি ছাড়াও হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারকের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোরশেদও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

গত বছরের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। এরপর ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন তিনি।

আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে ছাত্র অধ…
  • ০১ আগস্ট ২০২৬
শেকৃবিতে ‘রান ফর জাস্টিস’, জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি
  • ০১ আগস্ট ২০২৬
ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টে…
  • ০১ আগস্ট ২০২৬