বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ ব্যায়াম শুরু করলেন মোদি (ভিডিও)

০৩ জানুয়ারি ২০২২, ০৪:১০ PM
অনুষ্ঠানে গিয়ে তিনি হঠাৎই ব্যায়াম শুরু করে দেন মোদী

অনুষ্ঠানে গিয়ে তিনি হঠাৎই ব্যায়াম শুরু করে দেন মোদী © সংগৃহীত

উত্তর প্রদেশের মিরাটে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ওই অনুষ্ঠানে গিয়ে তিনি হঠাৎই ব্যায়াম শুরু করে দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

৭০০ কোটি রুপি ব্যয়ে বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হবে। গতকাল রবিবার (২ জানুয়ারি) সেখানকার ব্যায়ামাগারের সুযোগ-সুবিধাগুলো খতিয়ে দেখতে গিয়ে একটি মেশিনে বসে ব্যায়াম করেন তিনি।

নতুন বছরে প্রথম বড় উন্নয়নমূলক প্রকল্পের কাজ করে উত্তরপ্রদেশের যুব সমাজের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মিরাট আমাদের শক্তি ও সংস্কৃতির কেন্দ্র। এটি জৈন তীর্থঙ্করদের স্থান এবং সিন্ধু উপত্যকা সভ্যতার সময় থেকেই আমাদের ভারতের শক্তি দেখিয়েছে এই স্থান।

এর আগেও ফিটনেস নিয়ে বার্তা দিতে দেখা গিয়েছে তাকে। নিয়মিত যোগ ব্যায়ামও করেন তিনি। এমনকি তার উদ্যোগেই শুরু হয় বিশ্ব যোগ দিবস।

মনিরামপুরে নদীর পাড়েই মিলতে পারে বাইপাস সড়কের সমাধান
  • ২১ এপ্রিল ২০২৬
জবিতে শূন্য আসনে ভর্তির নির্দেশনা ও সময়সীমা প্রকাশের বিজ্ঞপ…
  • ২১ এপ্রিল ২০২৬
এখনই উন্মুক্ত হচ্ছে না বদলি সফটওয়্যার
  • ২১ এপ্রিল ২০২৬
ফের চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অনেক
  • ২১ এপ্রিল ২০২৬
নেত্রকোনার হাওরে শ্রমিক ও হারভেস্টারের সংকট, ধান কাটা নিয়ে …
  • ২১ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • ২১ এপ্রিল ২০২৬