দেশে আরও তিনজনের ওমিক্রন শনাক্ত

৩১ ডিসেম্বর ২০২১, ০৬:৩৬ PM
করোনার নমুনা সংগ্রহ কেন্দ্র

করোনার নমুনা সংগ্রহ কেন্দ্র © ফাইল ছবি

দেশে নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাইসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের সবাই ঢাকার বাসিন্দা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে।

জিআইএসএআইডির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৬৫ বছর ও ৪৯ বছর বয়সী দুই নারী এবং ৬৫ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন।

আরও পড়ুন: স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। জেনোম সিকোয়েন্সিংয়ের পর তা জিআইএসএআইডিতে জমা দিয়েছে ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস-আইদেশি।

দেশে প্রথম ওমিক্রন আক্রান্ত হয়েছিলেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার। গত ১১ ডিসেম্বর তাদের আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল। এরপর গত ২৭ ডিসেম্বর একজন এবং ২৮ ডিসেম্বর আরও চারজনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য আসে জিআইএসএআইডির ওয়েবসাইটে।

আরও পড়ুন: টিকা নেওয়ার পর স্কুলছাত্রীর মৃত্যু

সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত বিদেশ ফেরত হলে তাদের জিনোম সিকোয়েন্সিং করা হয়।

এ পর্যন্ত যারা যাদের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তারা সবার সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণের ইতিহাস আছে।

দ্রুত সংকমণ ছড়িয়ে ওমিক্রন এরইমধ্যে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে।

ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও …
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাস থেকে সাংবাদিক সমিতি বিলুপ্ত করার সময় হয়েছ…
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, খোঁজ নেই সহপাঠী ব…
  • ২৫ এপ্রিল ২০২৬
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের
  • ২৫ এপ্রিল ২০২৬
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা, পু…
  • ২৫ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ছাত্রদলের ‘মব’, প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ …
  • ২৫ এপ্রিল ২০২৬