করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে

২৩ ডিসেম্বর ২০২১, ০৫:৩৪ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে

করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪ জনে। একই সময় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮২ হাজার ৩৬৮ জন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ৩৫২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসেবে একদিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা বেড়েছে ৩০ জন।

বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬২৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৪১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। এর মধ্যে একজন চট্টগ্রাম এবং অপরজন খুলনা বিভাগের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

শাহবাগে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঝটিকা অভিযান, জরিমানা
  • ১৪ জুন ২০২৬
জার্মানির শুরুর একাদশে একরাশ চমক
  • ১৪ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমেরও নিয়োগ বাতিল
  • ১৪ জুন ২০২৬
অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষিকার
  • ১৪ জুন ২০২৬
৫ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট পেল ‎রুয়েট
  • ১৪ জুন ২০২৬
ইসলামী ব্যাংকের পর্ষদের দায়িত্ব পেলেন জহির হোসেন
  • ১৪ জুন ২০২৬
×