করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত নামলো ১ শতাংশের নিচে

১৮ ডিসেম্বর ২০২১, ০৫:২২ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৭ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন ১২২ জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসেবে এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।

গত বছরের ৩০ মার্চের পর এই প্রথম করোনা শনাক্তের হার এক শতাংশের নিচে নামলো।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে দুজন খুলনা বিভাগের এবং একজন করে ঢাকা ও বরিশাল বিভাগের।

এর আগে গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) দেশে ২ জন মৃত্যু ও ১৯১ জন আক্রান্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬
এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬