শতভাগ বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

০২ অক্টোবর ২০২১, ০৭:৫৩ PM
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু © টিডিসি ফটো

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রবীণদের কল্যাণে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। পর্যায়ক্রমে দেশের শতভাগ বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা হবে।

আজ শনিবার (২ অক্টোবর) রাজধানীর সোবহানবাগস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর উপর কোভিড-১৯ এর প্রভাব ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বিচারপতি মো. মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস ও সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের সরকারি শিশু পরিবারে প্রবীণদের জন্য সীমিত আকারে শান্তি নিবাসের ব্যবস্থা করা হয়েছে । দেশের ৮টি বিভাগে ৮টি সরকারি শিশু পরিবারে প্রবীণ নিবাস স্থাপনের কাজ চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত ২০২০-২১ অর্থবছরে ১১২টি উপজেলায় শতভাগ বয়স্ক নাগরিককে ভাতার আওতায় আনা হয়েছে। চলতি অর্থবছরে আরো ১৫০টি উপজেলায় শতভাগ বয়স্ককে ভাতার আওতায় আনা হবে। ভাতা কার্যক্রমের পাশাপাশি প্রবীণদের চিকিৎসায় সহায়তার জন্য দেশে ডায়াবেটিক হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল ও হার্ট ফাউন্ডেশন স্থাপনে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন করছে।

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬