প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

০২ আগস্ট ২০২৬, ০৮:০১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৮:০৫ AM
প্রাইজ বন্ড

প্রাইজ বন্ড © সংগৃহীত

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৪তম ড্র আজ রবিবার (২ আগষ্ট) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে এ লটারির ড্র আয়োজন করা হবে।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রতি সিরিজে এ ড্রয়ের মাধ্যমে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ৬ লাখ টাকার একটি প্রথম পুরস্কার, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি দ্বিতীয় পুরস্কার, ১ লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার।

ড্রয়ের ফলাফল আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬