শেখ হাসিনার জন্মদিনে টিকা পেয়েছে ৬৭ লাখ মানুষ

২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৮ PM
শেখ হাসিনার জন্মদিনে টিকা পেয়েছে ৬৭ লাখ মানুষ

শেখ হাসিনার জন্মদিনে টিকা পেয়েছে ৬৭ লাখ মানুষ © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মঙ্গলবার সারাদেশে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন দেয়া হয়েছে। ওইদিন মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। ওইদিন ৭৫ লাখ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ৩৯ হাজার ৭৭১ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১১ হাজার ৯৫৬ ডোজ, চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৬৬ লাখ ৯৫ হাজার ৮২৯ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ১১ হাজার ৪৩৬ ডোজ।

পড়ুন: আজ করোনায় মৃত্যু কমেছে

এদিকে, দেশে এ পর্যন্ত ৪ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ করোনা টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৭১ লাখ ৭৩০ জন আর নারী ১ কোটি ৪৪ লাখ ৫ হাজার ২৮৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৫ লাখ ২৯ হাজার ১০৯ জন আর নারী ৭১ লাখ ৪ হাজার ৬২৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৭ লাখ ৯০ হাজার ৮৮৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৬৬ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ১ লাখ ৩৭ হাজার ৮৪৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫০ লাখ ৪২ হাজার ৫১ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৮৩ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৩৪ হাজার ৭১৬ জন নিবন্ধন করেছেন।

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দুই দেশে ঈদগাহে নামাজ আদায় স্থগিত, জানা গেল ক…
  • ১৯ মার্চ ২০২৬
আফগানিস্তানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence