চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার

২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৪ PM
চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ৭ হাজার

চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ৭ হাজার © ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১-তে। এই সময়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৪২ জন। এ নিয়ে চলতি মাসে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৭ হাজার ১ জন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৩ জন রোগী ভর্তি আছে।

এর মধ্যে ঢাকাতেই আছেন ৮১৪ জন, আর বাকি ২২৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৭ হাজার ৩৫৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ২৫৩ জন।

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬