করোনায় মৃত্যু অপরিবর্তিত, কমেছে শনাক্ত

১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৫ PM
করোনায় মৃত্যু অপরিবর্তিত, কমেছে শনাক্ত

করোনায় মৃত্যু অপরিবর্তিত, কমেছে শনাক্ত © সংগহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬২ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে।

এর আগে, এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান আরও ৫১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ৯০১ জনের দেহে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ।

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬