করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমল

২১ আগস্ট ২০২১, ০৫:৫০ PM
করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমল

করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমল © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে  আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জনে। আজ শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত কয়েকদিন থেকেই করোনায় মৃত্যু ও শনাক্তের হার নিম্নমুখী রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায়  নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৯১ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন।

এর আগে, গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। তারও আগে, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়।

অন্যদিকে, দেশে গত শুক্রবার ৫ হাজার ৯৯৩ জন, বৃহস্পতিবার ৬ হাজার ৫৬৬ জন, বুধবার ৭ হাজার ২৪৮ জন এবং মঙ্গলবার ৭ হাজার ৫৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ১৫ জুন ২০২৬
স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, সংগঠন …
  • ১৫ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
  • ১৫ জুন ২০২৬
৬ জেলায় ৪টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১৫ জুন ২০২৬
নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ মিলল পাটক্ষেতে, বাঁধা ছিল হাত-পা
  • ১৫ জুন ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে প্রোডাকশন অফিসার, আবেদন অভিজ্ঞতা…
  • ১৫ জুন ২০২৬
×