সরকারিভাবে টিকা উৎপাদনের সুপারিশ

১৭ আগস্ট ২০২১, ০৮:২৫ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

আগামী ছয় মাসের মধ্যে দেশের সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এসেনশিয়াল ড্রাগস’র মাধ্যমে করোনাভাইরাসের টিকা উৎপাদন করার জোরালো সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

একইসঙ্গে করোনার টিকা উৎপাদনের ক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে (জিটুজি) চুক্তি করার পাশাপাশি টিকা নিয়ে কোনো মহল যাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে লাভ দেওয়ার চিন্তা না করে, এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘আমরা আজকের বৈঠকে জোরালোভাবে বলেছি, আগামী ছয় মাসের মধ্যে এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে টিকা উৎপাদন করতে হবে। টিকা উৎপাদনের ক্ষেত্রে দুই দেশের সরকারের মধ্যে (জিটুজি) চুক্তি করার জন্যও বলেছি আমরা।’

এর আগে, গতকাল সোমবার সরকার ও বেসরকারি ওষুধ উৎপানকারী প্রতিষ্ঠান ‘ইনসেপটা’র মধ্যে হওয়া চুক্তির আওতায় চীন থেকে বাল্ক টিকা এনে বাংলাদেশে ভায়ালে ভরা এবং লেবেলিংয়ের কাজটি করার চুক্তিতে সই করার একদিন পরেই সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ এলো।

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
  • ০২ আগস্ট ২০২৬
৪ দিন সাঁতরে সেউতায় পৌঁছে ক্ষুধা, ক্লান্তি ও বৈরিতার মুখে ফ…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬