শিক্ষার পাশাপাশি ফিলিস্তিন শিশুদের চাই নিরাপত্তা: জাতিসংঘ

১৭ আগস্ট ২০২১, ১২:২৮ PM
জীবনের নিরাপত্তা তাদের অধিকার

জীবনের নিরাপত্তা তাদের অধিকার © ফাইল ফটো

জাতিসংঘ জানিয়েছে, শিক্ষার পাশাপাশি ফিলিস্তিন শিশুদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা। ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার ও আবাসনবিষয়ক সমন্বয়কারী লিন হ্যাস্টিংস সোমবার এ কথা বলেছেন।

লিন হ্যাস্টিংস বলেন, শিক্ষার পাশাপাশি ফিলিস্তিনি শিশুদেরও নিরাপত্তা প্রাপ্য। জীবনের নিরাপত্তা তাদের অধিকার।  

এক বিবৃতিতে তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বিশ্বের সবচেয়ে অনিরাপদ এলাকায় বসবাস করা এসব শিশুর নিরাপত্তা নিশ্চিত করা।
 
জাতিসংঘের তথ্যমতে, ফিলিস্তিনে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৭৯টি শিশু নিহত এবং এক হাজার ২৬৯টি শিশু আহত হয়েছে।

সম্প্রতি গাজায় ইসরাইলের আগ্রাসনে নিহত হয় ৬৭টি ফিলিস্তিনি শিশু। এছাড়া পশ্চিমতীর ও জেরুজালেমে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও ১১ শিশুর।

ফিলিস্তিনি শিশুদের প্রাণহানির জন্য ইসরাইল দায়ী করেছেন জাতিসংঘের এ কর্মকর্তা। তিনি বলেন, স্কুল থেকে বাড়ি আসার পথে প্রায়ই ইসরাইলি বাহিনী অথবা বর্ণবাদী ইহুদি বসতকারীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। কখনও কখনও ইসরাইলিদের বর্বরতায় প্রাণ হারাচ্ছে এসব শিশু।

দেশে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে কেন?
  • ২৯ মার্চ ২০২৬
পুলিশ হেফাজতে আর এস ফাহিম, যেভাবে আটক করেন ছাত্র-জনতা
  • ২৯ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন শেষ …
  • ২৯ মার্চ ২০২৬
আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছেন ছাত্র-জ…
  • ২৯ মার্চ ২০২৬
চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ
  • ২৯ মার্চ ২০২৬
ইরানে ইসরায়েলি বিমান হামলা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য বৃ…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence