বিদেশগামী শিক্ষার্থীদের টিকার নিবন্ধন ২৬ আগস্ট পর্যন্ত

১৬ আগস্ট ২০২১, ০৭:২০ PM
করোনার টিকা

করোনার টিকা © প্রতীকী ছবি

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধনের মেয়াদ বাড়িয়ে আগামী ২৬ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এর আগে এ সময় ছিল মঙ্গলবার (১৭ আগস্ট) পর্যন্ত। 

আজ সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের সহাকারী সচিব রাশেদ আহমেদ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের টিকা গ্রহণের আবেদনের সময়সীমা ১৭ আগস্ট থেকে বাড়িয়ে ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে উপযুক্ত সময়সীমার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে। স্ক্যান করা কাগজপত্র ‘ZIP/PDF’ ফাইলে [email protected] এই ই-মেইলে পাঠাতে হবে।

গত ১৭ জুলাই উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন নেওয়া শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়, যা ২৭ জুলাই শেষ হওয়ার তারিখ ছিল। কিছু শিক্ষার্থীদের নিবন্ধন বাকি থাকায় টিকার নিবন্ধন ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। একই কারণে যা পরে আবারও বাড়ানো হয়।

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
  • ০২ আগস্ট ২০২৬
৪ দিন সাঁতরে সেউতায় পৌঁছে ক্ষুধা, ক্লান্তি ও বৈরিতার মুখে ফ…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬