দুই ডোজ টিকা নেওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবে: স্বাস্থ্য অধিদপ্তর

০৯ আগস্ট ২০২১, ০৫:১৯ PM

© প্রতীকী ছবি

দেশের ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে গত শনিবার (৭ আগস্ট) থেকে। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। এই ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ।

এ অবস্থায় টিকা নেওয়ার কতদিন পর রক্ত দিতে পারবেন, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে রক্তদাতাদের। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সকল ধরনের কোভিড-১৯ টিকা গ্রহীতা (১ম ও ২য় ডোজ ) গ্রহণের ২৮ দিন পর রক্ত দিতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে পরবর্তী কোন নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ রক্ত পরিসঞ্চালনা বিষয়ে নিচের নির্দেশনাটি জারি করা হল-

নির্দেশনাটি স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজ থেকে আজ সোমবার (৯ আগস্ট) প্রকাশ করা হয়েছে। যদিও সেটি গত এপ্রিল মাসের নির্দেশনা। সাম্প্রতিক সময়ে দেশে গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় এটি নতুন করে আবার দেওয়া হয়েছে। এমনটাই বলছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গত ২৬ এপ্রিল এ সংক্রান্ত নির্দেশনা বিজ্ঞপ্তি আকারে স্বাক্ষর করেন।

সেখানে বলা আছে, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এক্ষেত্রে রক্ত পরিসঞ্চালন সেবায় যথাযথ সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হলো। পরবর্তী নির্দেশনা না-দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এতে বলা হয়েছে- ১. সব ধরনের করোনা টিকা গ্রহীতারা প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবেন। তবে অতি জরুরি প্রয়োজন, যেমন: রক্তের অভাবে জীবননাশ বা জীবন সংশয়, নেগেটিভ রক্তের গ্রুপ বা দুষ্প্রাপ্য রক্তের গ্রুপের ক্ষেত্রে কোভিড-১৯ টিকা গ্রহীতারা ১৪ দিন পর রক্ত দিতে পারবেন।

২. কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি করোনা পরীক্ষা নেগেটিভ বা সম্পূর্ণ সুস্থ হওয়ার ২৮ দিন পর রক্ত দিতে পারবেন।

৩. কোভিড-১৯ টিকা গ্রহীতা যেকোনো সুস্থ-সবল রক্তদাতা থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন।

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
  • ০২ আগস্ট ২০২৬
৪ দিন সাঁতরে সেউতায় পৌঁছে ক্ষুধা, ক্লান্তি ও বৈরিতার মুখে ফ…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা করে বিজ্ঞ…
  • ০২ আগস্ট ২০২৬
টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬