ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত

০৯ আগস্ট ২০২১, ০১:৫৯ PM

© ফাইল ছবি

চট্টগ্রামে ৪৮ বছর বয়সী আরেক ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাস রোগ শনাক্ত করা হয়েছে। তিনি পেশায় একজন পরিবহন ব্যবসায়ী বলে জানান চিকিৎসকেরা। দুই ডোজ করোনার টিকা নিয়েও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। 

৬ আগস্ট ওই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার আগের দিন পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, আক্রান্ত রোগী দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার। তিনি বর্তমানে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন।

এস এম হুমায়ুন কবীর আরও বলেন, আমরা তাকে নিয়ে সোমবার চিকিৎসকদের একটি বোর্ড মিটিংয়ে বসছি। মিটিংয়ে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়টি আলোচনা হবে। এরপর আমরা সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে চিকিৎসা শুরু করব।

হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুযত পাল জানান, তিনি দুই ডোজ করোনার টিকা নিয়েও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই চমেক হাসপাতালে চট্টগ্রামে প্রথম এক নারী রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। তার বাড়ি পটিয়ায়। এ নিয়ে দুজনের শরীরে রোগটি ধরা পড়ল।

এ রোগের চিকিৎসা ব্যয়বহুল তবে চমেক হাসপাতালে চিকিৎসাধীন প্রথম রোগীর জটিল অপারেশন সোমবার হওয়ার কথা রয়েছে বলে জানান চিকিৎসকেরা।

ট্যাগ: করোনা
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬