চট্টগ্রামে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু

২০ জুলাই ২০২১, ১০:৩০ AM
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে © প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন ১৫ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২৫ জন। শনাক্তের হার বিবেচনায় ৩৬ দশমিক ৪৬ শতাংশ।

আজ মঙ্গলবার (২০ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে ১০ জুলাই চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিল সর্বোচ্চ ১৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে দুই হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৫৩ জন এবং বিভিন্ন উপজেলার ৩৭২ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগড়ার ১৭ জন, সাতকানিয়ার ৩ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ২৫ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ২৯ জন, বোয়ালখালীর ৭ জন, রাঙ্গুনিয়ার ২৪ জন, রাউজানের ৮০ জন, ফটিকছড়ির ৪৭ জন, হাটহাজারীর ৬৮ জন, সীতাকুণ্ডের ১৭ জন, মিরসরাইয়ের ১৪ জন ও সন্দ্বীপের ১৬ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৫৯৩ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৫ হাজার ৮২  জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৭ হাজার ৫১০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। মারা যাওয়া ৫ জন নগরের বাসিন্দা, বাকি ১০ জন নগরীর বাইরের। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৩০ জন।

এর আগে, সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৭৬৫ জন। আর এই সময়ে মারা গিয়েছিলেন ৬ জন। করোনা শনাক্তের হার ছিল ৩১.৩৭ শতাংশ। রোববার চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৪৫ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১১ জন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence