করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে ৪ দিন

১৯ জুলাই ২০২১, ১১:৪৭ PM
করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে ৪ দিন

করোনা টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে ৪ দিন © ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে চারদিন করোনা টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২০ জুলাই) থেকে সরকারঘোষিত তিন দিনের (২০, ২১ ও ২২ জুলাই) শুরু হচ্ছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এর সঙ্গে যুক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ও করোনা টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঈদের সরকারি ছুটির তিনদিন ও সেই সঙ্গে শুক্রবার ছুটির দিনসহ মোট চারদিন সারাদেশে টিকাদান বন্ধ থাকবে। শনিবার থেকে যথারীতি টিকাদান কর্মসূচি আবার শুরু হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে কোভিশিল্ড, মর্ডানা, ফাইজার ও সিনোফার্মের টিকা প্রদান করা হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া সারাদেশে নিয়মিত টিকাদান কার্যক্রম চলছে।

এদিকে, দেশের ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭১ লাখ ৮৯ হাজার ৩৩৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১ হাজার ৪০৫ জন।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৪ লাখ ১৯ হাজার ১৩৯ আর নারী ২৭ লাখ ৭০ হাজার ১৯৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪৭ হাজার ৮৫৫ আর নারী ১৫ লাখ ৫৩ হাজার ৫৫০ জন।

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কী— দেখ…
  • ০২ আগস্ট ২০২৬