করোনা শনাক্তের নতুন রেকর্ড

১২ জুলাই ২০২১, ০৫:৪৪ PM

© প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৮ জন, যা এক দিনে সর্বোচ্চ। এ সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ২২০ জনের।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৩৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (১১ জুলাই) ২৩০ জনের মৃত্যু হয়। তার আগে শনিবার ১৮৫ জনের, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৪৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ১৫ হাজার ২৩৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ জন ৫২১ জন।

এমপি মানসুরার তত্ত্বাবধানে জাতীয় সংসদ পরিদর্শনে ঢাবির একদল …
  • ১৫ জুন ২০২৬
রেডিওলজিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে ‘আর্টিফিশিয়াল ইন্…
  • ১৫ জুন ২০২৬
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ জুন ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সময় বাড়ল মাদ্রাসা…
  • ১৫ জুন ২০২৬
হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে চবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন
  • ১৫ জুন ২০২৬
দুই ছেলের নামে ইউনিয়নের নাম, সংসদে প্রতিমন্ত্রী বললেন—অলৌকি…
  • ১৫ জুন ২০২৬
×