কোভিড-১৯: খুলনা বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু

০৯ জুলাই ২০২১, ০৩:৪৯ PM
আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৮৭ জন

আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৮৭ জন © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৭১ জন মারা গেছেন। যা এই বিভাগে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৬৫৬ জনের।

আজ শুক্রবার (৯ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার (৭ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এ বিভাগের মধ্যে মৃত্যু হয়েছে সর্বোচ্চ ২৩ জনের খুলনা, কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে দু’জন, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনারোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ১৮৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৭২৭ জন।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬