১০ জেলায় করোনায় ১৩৮ জনের মৃত্যু

০৮ জুলাই ২০২১, ১১:০৯ AM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

করোনাভাইরাসের তাণ্ডবে দেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১০ জেলায় ১৩৮ জনের মৃত্যু হয়েছে ।

খুলনা: খুলনার ৪টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩ জন।

কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৭ জনের মৃত্যু। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৭ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। 

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। 

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জে: কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনা উপসর্গ নি‌য়ে ৭ জ‌নের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহানগরীতে দুজন ও উপজেলায় ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪ জনে।

রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়া করোনা হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। 

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬