খুলনা বিভাগে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, আক্রান্ত ১৯০০

০৭ জুলাই ২০২১, ০১:৩৫ PM
খুলনায় করোনায় মৃত্যু

খুলনায় করোনায় মৃত্যু © ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। ৬০ জনের মৃত্যু ও নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯০০ জনের। এই নিয়ে এই বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ১৩৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩২৫ জন।

বুধবার (৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ২১ জন, যশোরে ছয় জন, কুষ্টিয়ায় ১১ জন, ঝিনাইদহে ৭ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, মাগুরায় এক জন, মেহেরপুরে দুই জন এবং বাঘেরহাটে ৩ জন,নড়াইলে চার জন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। আজকে সুস্থ হয়েছে দুই হাজার ৩১১ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ হাজার ৮৬৪ জন।

যত দিন জামায়াত থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার
  • ০২ আগস্ট ২০২৬
বিএমইউতে জিনোমিকস ও প্রিসিশন মেডিসিনবিষয়ক আন্তর্জাতিক বক্তৃ…
  • ০২ আগস্ট ২০২৬
বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে
  • ০২ আগস্ট ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ডুবল বাস, আহত ৩০
  • ০২ আগস্ট ২০২৬
নগদ ইসলামিকের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় উদ্যোক্তাদের ৯ সন…
  • ০২ আগস্ট ২০২৬
এক রোগের চিকিৎসা নিতে গিয়ে যক্ষ্মা নিয়ে ফিরছেন রোগীরা, ক্লি…
  • ০২ আগস্ট ২০২৬