২৪ ঘণ্টায় ১৬ জেলায় করোনায় আরও ১০৪ প্রাণহানি

০৩ জুলাই ২০২১, ১২:৪৬ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

সারাদেশে চলামান কঠোর লকডাউনের তৃতীয় দিনেও করোনায় মৃত্যু ও সংক্রমণের সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সীমান্তবর্তী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মারা গেছেন আরও ১০৪ জন।

যশোর: যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত ২৫০ জন। শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

নড়াইল: নড়াইলে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন।

সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

খুলনা: খুলনায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ছয় জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চার জন ও খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

রাজশাহী:  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া: বগুড়ায় করোনা রোগীদের সেবায় ২০টি হাইফো-ক্লোন্যাজাল ক্যানোলা প্রদান করেছে একটি শিল্প প্রতিষ্ঠান-(এস আলম)। ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। আক্রান্ত হয়েছেন ২৬২ জন।

ফরিদপুর: ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। 

এছাড়াও নওগাঁয় ক‌রোনায় ২৪ ঘণ্টায় ২ জ‌নের মৃত‌্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনার ওয়ার্ডে মারা সাত জন। আর নেত্রকোনার দুর্গাপুরে করোনার উপসর্গ নিয়ে আইনুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 
 
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ২৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৭৫৮ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence