করোনায় খুলনা বিভাগে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে

২৮ জুন ২০২১, ০১:২০ PM
করোনায় খুলনা বিভাগে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে

করোনায় খুলনা বিভাগে আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে © ফাইল ফটো

খুলনা বিভাগে প্রতিদিন বেড়েই চলেছে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন। এই নিয়ে বিভাগের ১০ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৬৩১জন। একইসময়ে আজ সুস্থ হয়েছেন ৩৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৮ জন।

আজ সোমবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় নয়জন, খুলনায় ছয়জনজন, বাগেরহাটে দুইজন, যশোরে একজন, নড়াইলে একজন, ঝিনাইদহে চারজন, চুয়াডাঙ্গায় দুজন এবং মেহেরপুরে চারজন মারা গেছেন। এখন পর্যন্ত খুলনায় মোট করোনায় আক্রান্ত্র হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৮১ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।গত ২২ জুন থেকে ০৭ দিনের লকডাউন চলমান রয়েছে।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬