লকডাউন বাস্তবায়নে তিন বাহিনী মাঠে থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

২৭ জুন ২০২১, ০২:২৪ PM
লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন

লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন © ফাইল ফটো

আগমী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (২৭ জুন) বিভিন্ন বিভাগের কর্মসম্পাদন চুক্তি শেষে সচিবালয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণ করা না গেলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে, অন্য দেশ ভিসা দিতে চাইবে না।
লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশে করোনায় হাসপাতালের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, এখনো হাসপাতালে যথেষ্ট বেড আছে, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত আছে, ওষুধের কোনো ঘাটতি নেই।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামি মাসে টিকা আসবে। আশা করা হচ্ছে, টিকা কার্যক্রম আর বন্ধ হবে না। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, বঙ্গভ্যাক্সকে সহযোগিতা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ধাপ উতরে এলেই তারা দেশে টিকা উৎপাদনের অনুমতি পাবে।
 

বর্ষা এলেই বাড়ে ভয়, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবসাকারীদের মানুষের …
  • ১৫ জুন ২০২৬
বেনজীরকে দুবাই পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু
  • ১৫ জুন ২০২৬
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুশফিকুল ফজল আনসারী
  • ১৫ জুন ২০২৬
শিক্ষার্থীদের উদ্যোগে শেকৃবিতে পথপ্রাণীর ভ্যাকসিনেশন ক্যাম্…
  • ১৫ জুন ২০২৬
প্রথমার্ধে কেপ ভার্দেকে গোল দিতে পারল না স্পেন
  • ১৫ জুন ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনে রেকর্ড, তবু আ…
  • ১৫ জুন ২০২৬
×