২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমেছে

২৫ জুন ২০২১, ০৫:৫৬ PM
করোনা শনাক্ত এর পরীক্ষা করা হচ্ছে

করোনা শনাক্ত এর পরীক্ষা করা হচ্ছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) সকাল আটটা থেকে আজ শুক্রবার (২৫ জুন) সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত ১০৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫ হাজার ৮৬৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল করোনাভাইরাসে ৮১ জনের মৃত্যু হয়। সেদিন ৬ হাজার ৫৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল।

এর আগে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ১৯ এপ্রিল একদিনে ১১২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেটাই এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬