বেসরকারিভাবে চালু হচ্ছে অ্যান্টিজেন টেস্ট, ফি ৭০০ টাকা

২৫ জুন ২০২১, ০১:৪৪ AM
করোনা অ্যান্টিজেন টেস্ট

করোনা অ্যান্টিজেন টেস্ট © ফাইল ছবি

করোনাভাইরাস নির্ণয়ের জন্য আগামী দু-একদিনের মধ্যেই দেশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অ্যান্টিজেন টেস্ট চালু করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে কোভিড-১৯ রোগ নির্ণয়ের জন্য এন্টিজেন টেস্ট কিটের নামসহ মূল্য নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বর্তমান মহামারিকালীন সময়ে আরটি-পিসিআর মেশিনের পাশাপাশি এন্টিজেন টেস্ট চালু করা অতীব জরুরি। তাই ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কিটস দিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অ্যান্টিজেন চালু করার সুপারিশ করা হয়েছে।

সরকারি স্বাস্থ্য সেবা খাতে বিগত কয়েকমাস ধরে এন্টিজেন টেস্ট ১০০ টাকায় করা হচ্ছে। বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে কিটসের মূল্য ও অন্যান্য খরচসহ পরীক্ষাটির সর্বোচ্চ মূল্য ৭০০টাকা নির্ধারণ করতে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।  

এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে বলেও জানানো হয়।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬