দুই জেলায় মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু

১৯ জুন ২০২১, ০৬:২২ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া হচ্ছে © টিডিসি ফটো

ময়মনসিংহ ও রাজশাহীতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। আজ শনিবার (১৯ জুন) সকাল থেকে পৃথক পৃথক সময়ে দুই মেডিকেলে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রাজশাহীতে প্রথম দিন সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২১০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

তিনি বলেন, এই মেয়াদে শিক্ষার্থীরা সবাই চীনা টিকে পেয়েছেন। পর্যায়ক্রমে রাজশাহীর অন্য সব মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে। রোববার রাজশাহী বারিন্দ ও সোমবার ইসলামী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

অন্যদিকে, ময়মনসিংহে বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথ এ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৪শ ও পাশের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ (সিবিএমসিবি) ৮শ জন শিক্ষার্থীকে রোস্টার করে টিকা দেওয়া হবে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, মেডিকেল নার্সিং এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চীন থেকে আসা ৭৫ হাজার টিকা পাওয়া গেছে। প্রাতদিন ৩শ’ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬