এবার ঢামেকে পাওয়া গেল ভয়ঙ্কর ব্ল্যাক ফাঙ্গাস

১৪ জুন ২০২১, ১০:২৫ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে © ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি এক রোগীর শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’র সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তি করোনাভাইরাস থেকে সুস্থ হলেও ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি এক সপ্তাহ আগে ভর্তি হন।

আজ সোমবার (১৪ জুন) ঢামেক হাসপাতালের মেডিসিন ও সংক্রামক রোগবিষয়ক প্রধান ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, এই রোগী এক মাস আগে করোনায় আক্রান্ত হন। এ ভাইরাস থেকে সেরে ওঠার পর কিছু উপসর্গ দেখা দেয় খুলনার এই রোগীর।

এরমধ্যে মাথাব্যথা, ডান চোখে সমস্যা, সাইনোসাইটিস ও মুখের এক পাশ ফুলে যাওয়া ছিল। নাক দিয়ে বাতাসও নিতে পারছিলেন না।এগুলো নিয়ে এক সপ্তাহ আগে ঢাকা মেডিকেলে ভর্তি হন তিনি। উপসর্গ দেখে ফাঙ্গাল ইনফেকশন সন্দেহ করেন চিকিৎসকেরা।

পরে মেডিকেলের মেডিসিন বিশেষজ্ঞ ও নাক-কান-গলা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে ওই ফাঙ্গাস অপসারণ করা হয়। এরপর নমুনা পরীক্ষা করে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি পাওয়া যায়।

এ তথ্য জানিয়ে ফরহাদ উদ্দিন বলেন, সন্দেহ বেশি থাকায় রিপোর্ট আসার আগেই ওই রোগীকে চিকিৎসা দেওয়া শুরু হয়। তাকে অন্তত চার থেকে ছয় সপ্তাহ চিকিৎসা নিতে হবে। উনি এখন ভালো আছেন বলে জানান তিনি।

ভারতে গত মাসে আলোচনায় আসে ব্ল্যাক ফাঙ্গাস। করোনা থেকে সুস্থ বা সুস্থ হওয়ার পথে থাকা রোগীদের ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ দেখা দেয়। এই রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী চোখ হারিয়েছেন। এ রোগের জন্য ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার চিকিৎসায় বেশি মাত্রায় স্টেরয়েডের ব্যবহারকে এ রোগের দায়ী করছেন।

প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী
  • ০২ আগস্ট ২০২৬
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশ…
  • ০২ আগস্ট ২০২৬
লিখিত-ভাইভায় এগিয়েও ‘আউট’, পছন্দের প্রার্থীকে নিয়োগে নম্বর …
  • ০২ আগস্ট ২০২৬
এনআইডি তৈরির কথা বলে শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তারের প…
  • ০২ আগস্ট ২০২৬
দেশে ১০ হাজারের বেশি ডায়াগনস্টিক ল্যাব, আন্তর্জাতিক স্বীকৃত…
  • ০২ আগস্ট ২০২৬