করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

৩১ মে ২০২১, ০৪:১৫ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গতকাল রবিবার (৩০ মে) সকাল আটটা থেকে আজ সোমবার (৩১ মে) সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬১৯ জনে।

একই সময়ে ১ হাজার ৭১০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৪০ জনে। আজ রবিবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল করোনাভাইরাসে ৩৪ জনের মৃত্যু হয়। সেদিন ১ হাজার ৪৪৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০ হাজার ৩৭২ জন।

২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৪১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ৪৭ হাজার ৫১৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর খবর আসে।

২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোল…
  • ১৬ জুন ২০২৬
লজ্জাজনক রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফরোয়ার্ড
  • ১৬ জুন ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে দুই ফরমেশন নিয়ে ভাবছেন স্কালোনি
  • ১৬ জুন ২০২৬
ডি ব্রুইনার বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে সালাহর মিশর, দেখু…
  • ১৬ জুন ২০২৬
ডেভিড বনাম গোলিয়াথ: কেপ ভার্দের অতিমানবীয় প্রাচীরে থমকে গেল…
  • ১৬ জুন ২০২৬
ঢাবি ছাত্রীকে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবককে থানায় সোপর্দ
  • ১৬ জুন ২০২৬
×