চীনের উপহারের টিকা পাচ্ছে মেডিকেল শিক্ষার্থীরা

২২ মে ২০২১, ০৯:৪৩ PM
চীনের টিকা দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীদের

চীনের টিকা দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীদের © ফাইল ফটো

চীনের উপহার দেওয়া করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২৫ মে) থেকে। এদিন টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন, শিক্ষার্থী, চিকিৎসক এবং নার্সদের এ টিকা দেওয়া হেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া চীনের  টিকা ইতোমধ্যে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, আগামী ২৫ মে চীনের টিক দেওয়া শুরু হবে। এ টিকা সম্মুখসারির যোদ্ধারা অগ্রাধিকারভিত্তিতে পাবেন। ঢাকা মেডিকেল কলেজে স্বাস্থ্যমন্ত্রী টিকাদানের উদ্বোধন করবেন। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও নার্সিং শেষ বর্ষের শিক্ষার্থীরা এ টিকা পাবেন।

জানা গেছে, এ পর্যন্ত ১৫টি টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পেয়েছে। এরমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন পেয়েছে ছয়টি। চীনের সিনোফার্মের বিবিআইবিপি-করভি টিকা অনুমোদন পায় ৭ মে। এরপর ১২ মে বাংলাদেশে চীন উপহারের পাঁচ লাখ ডোজ টিকা আসে। দ্বিতীয় ধাপে আরও ছয় লাখ ডোজ টিকা দেবে দেশটি।

অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের টিকা দেয়ার আবেদন ঢাবি উপাচার্যের

অধিদপ্তর সূত্র জানায়, এ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আগামী সোমবার দিনব্যাপী কর্মশালা করা হবে। এর আয়োজন করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। ২৫ মে ২৫০ জনকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। এ সংখ্যা আরও বাড়তে পারে।

আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬