করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই-তিন গুণ বেশি: ডব্লিউএইচও

২১ মে ২০২১, ০৮:৫৭ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © রয়টার্স

করোনাভাইরাসে মৃত্যুর যে সংখ্যা সরকারি ভাষ্যে আসছে, প্রকৃত সংখ্যা তার দুই থেকে তিন গুণ বেশি হতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আজ শুক্রবার (২১ মে) সংস্থাটির বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে কোভিড-১৯ এ প্রত্যক্ষ ও পরোক্ষসহ শনাক্ত এবং শনাক্ত না হওয়া রোগীর মৃত্যুর আনুমানিক একটি সংখ্যাও জানানো হয়েছে। 

গতবছর মহামারী শুরুর পর থেকে এ বছরের মে পর্যন্ত সারাবিশ্বে ৩৪ লাখ মানুষের মৃত্যুর তথ্য সরকারি খাতায় নথিভুক্ত হয়েছে। বাস্তবে এই সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে ডব্লিউএইচও বিশেষজ্ঞদের ধারণা।

ডব্লিউএইচও এর তথ্য ও বিশ্লেষণ বিভাগের সহকারী মহাপরিচালক সামিরা আসমা ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রকৃত সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।

ডব্লিউএইচও এর হিসাবে কেবল ২০২০ সালেই করোনাভাইরাসে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে, যা সরকারি হিসাবে ওই সময় পর্যন্ত আসা মৃত্যুর সংখ্যার চেয়ে ১২ লাখ বেশি। 

করোনাভাইরাসের নতুন ধরনের কারণে লাতিন আমেরিকা ও এশিয়ায় মৃত্যু বাড়ছে জানিয়ে আসমা বলেন, আমার মনে হয়, সতর্কভাবে অনুমান করলে ৬০ থেকে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।

মোট মৃত্যুর আনুমানিক সংখ্যা জানিয়ে জাতিসংঘের এ সংস্থার প্রতিবেদনে বলা হয়, আমরা সম্ভবত কোভিড- ১৯ এ প্রত্যক্ষ ও পরোক্ষ মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কম পাচ্ছি।

অনেক দেশে মৃত্যুর সংখ্যা গণনার নির্ভরযোগ্য ব্যবস্থা নেই জানিয়ে প্রতিবেদনে বলা হয়, অনেক ক্ষেত্রে কোভিড-১৯ পরীক্ষার আগেই লোকজন মারা যাচ্ছে।

সংস্থার তথ্য বিশ্লেষক উইলিয়াম সেমবুরি বলেন, তাদের আনুমানিক হিসাবে কোভিড-১৯ শনাক্ত হওয়া ছাড়া মৃত্যু এবং পরোক্ষ মৃত্যুকে বিবেচনায় নেওয়া হয়েছে। হাসপাতালের অভাব এবং চলাচলে বিধিনিষেধসহ অন্যান্য কারণে চিকিৎসা ছাড়া যাদের মৃত্যু হয়েছে, তাদের ‘পরোক্ষ মৃত্যু’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এমনকি অনেক দেশে তুলনামূলকভাবে নির্ভরযোগ্য তথ্য ব্যবস্থাপনা থাকার পরও মৃত্যুর সংখ্যা কম গণনা হয়ে থাকতে পারে বলেও প্রতিবেদনে মত দেওয়া হয়েছে।

ডব্লিউএইচও এর আনুমানিক হিসাবে ২০২০ সাল থেকে ইউরোপে ১১ থেকে ১২ লাখ লোকের মৃত্যু হয়েছে, যেখানে আনুষ্ঠানিকভাবে পাওয়া গেছে ছয় লাখ মানুষের মৃত্যুর তথ্য।

আমেরিকার অঞ্চলগুলোতে মৃত্যুর প্রকৃত সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ হবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, যেখানে সরকারি ভাষ্যে ৯ লাখ মানুষের মৃত্যুর তথ্য এসেছে।

সূত্র: রয়টার্স

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬