বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ করোনার টিকা উপহার দিচ্ছে চীন

২১ মে ২০২১, ০৯:০২ PM
চীনের তৈরি সিনোফার্মের টিকা

চীনের তৈরি সিনোফার্মের টিকা © ফাইল ফটো

চীন বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা উপহার দেবে লে জানিয়েছে। চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে এই ফোনালাপ হয় বলে চীনের ঢাকা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়।

এর আগে গত ১২ মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। এর ৯ দিন পর নতুন ছয় লাখ টিকা দেওয়ার ঘোষণা দিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ চীন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম শুরু হয়।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬