করোনায় মৃত্যু কমলেও বাড়ছে শনাক্ত

২১ মে ২০২১, ০৩:৪০ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ শুক্রবার (২১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫০৪ জন। 

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩১০ জনে। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে (২৪ ঘন্টায়) ৩৬ জন মৃত্যু ও ১ হাজার ৪৫৭ জন নতুন করে করোনা আক্রান্তের খবর দিয়েছিল। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এরপর শনাক্ত ও মৃত্যুর হার বাড়তে থাকে।

আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬